• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

ধর্ষক তুফানের ভাইকে যুবলীগ থেকে বহিষ্কার

বগুড়া: কিশোরী ধর্ষণ ও তার মাকে শারীরিক নির্যাতনের পর চুল কেটে ন্যাড়া করে দেওয়ার ঘটনার প্রধান হোতা শ্রমিকলীগ নেতা তুফান সরকারের বড় ভাই শহর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন জানান, বগুড়া শহর যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল মতিন তার ছোট ভাই তুফান সরকারের বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে তাকে দলীয় পদ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হয়েছিল।

সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে আব্দুল মতিন সরকারকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবলীগ নেতা আব্দুল মতিনের ছোট ভাই শ্রমিক লীগ নেতা তুফান সরকার গত ১৭ জুলাই এক কিশোরীকে তার বাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করে। ওই ঘটনার ১০দিন পর তার স্ত্রী আশা এবং বড় বোন ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি ওই কিশোরী এবং তার মায়ের মাথা ন্যাড়া করে তাদের নির্যাতন করে।

পরে ওই ঘটনায় কিশোরী মা বাদী হয়ে মামলা করলে পুলিশ তুফান সরকার তার স্ত্রী আশা, বড় বোন মার্জিয়া হাসান রুমকিসহ মোট ১১জনকে গ্রেফতার করে। মামলার পর তুফান সরকারকে শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ