বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী কোয়েনা মিত্র অজ্ঞাত এক ব্যাক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, অচেনা ফোন নাম্বার থেকে তাকে নানাভাবে বিরক্ত করা হচ্ছে। তাকে যৌন প্রস্তাব দেওয়া হচ্ছে।
এই অভিনেত্রীর অভিযোগ, গত এক সপ্তাহে তাকে ৪০-৫০বার কল করেন ওই ব্যক্তি। তাকে টাকা দেওয়া এবং তার সঙ্গে রাতে বাইরে যাওয়ার প্রস্তাব দেয় ওই ব্যক্তি। ফোন কলারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৫০৯ ধারায় (নারীর সম্মানহানির জন্য শব্দ, ইঙ্গিত অথবা কোনো কাজ করা) অভিযোগ দায়ের হয়েছে।
এ অভিনেত্রী রাম গোপাল ভার্মা পরিচালিত রোড (২০০৯) সিনেমার ‘খুল্লাম খুল্লা’ গানের মাধ্যমে বলিউডে পথচলা শুরু করেন। এরপর হেয় বেবি, আপনা স্বাপ্না মানি মানি এবং মুসাফিরসহ কয়েকটি সিনেমায় অভিনয় করেন।