• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

চলন্ত ট্রাকে কিশোরী ধর্ষণ: চালকের সহকারী তুহিন গ্রেফতার

নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত ট্রাকে কিশোরী ধর্ষণের ঘটনায় ধর্ষক চালক মেহেদী হাছানকে গ্রেফতারের পর আরেক ধর্ষক ও ট্রাকের হেলপার তুহিনকে গ্রেফতারকরেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআই আবু বকর।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর জানান, ধর্ষক ট্রাকচালক মেহেদী হাছানকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী সাভার থেকে হেলপার তুহিনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে ওই কিশোরী মঙ্গলবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় চলে আসে। পরে রাত ৮টায় মালবাহী ট্রাকের (ঢাকা-মেট্রো ট-০২-০৩৪৪) চালক মেহেদী হাছান ও হেলপার তুহিন তাকে রাস্তায় একা পেয়ে ঢাকায় নেওয়ার কথা বলে জোর করে ট্রাকে তুলে নেয়। পরে ট্রাকটি নারায়ণগঞ্জ আসার পথে পথিমধ্যে চালক ও হেলপার পালাক্রমে ধর্ষণ করে। বুধবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকায় এসিআই ফার্মাসিউটিক্যালের প্রধান ফটকের সামনে থামানো ট্রাকটির ভেতর থেকে ওই কিশোরীর কান্নার শব্দ শুনে এলাকাবাসী ছুটে আসে। ওই সময়ে ধর্ষণকারী ট্রাকটির চালক ও হেলপার ট্রাক রেখেই কৌশলে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ