• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |

কুড়িগ্রামে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার নতুন প্রেমিককে হত্যার দায়ে জিয়াউর রহমানকে (২২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা জজ আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) জেলা দায়রা জজ এ এইচ এম ইলিয়াস হোসাইন এ রায় প্রদান করেন।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সামছুদ্দোহা রুবেল এবং রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন।

মামলার বিবরণে জানা যায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার দক্ষিণ সাদুল্লা হাজিপাড়া গ্রামের আনিছুর রহমানের পুত্র রাশেদুল ইসলাম রাশেদ (১৪) এর সাথে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়াকালে পার্শ্ববর্তী উমানন্দ গ্রামের মজনু মিয়ার মেয়ের মৌসুমী আক্তার মনির (১৯) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই দুই-তিন মাস পরে মজনু মিয়ার মেয়ে আসামি জিয়াউর রহমানের সাথে প্রেমের সম্পর্ক ছিন্ন করে রাশেদুল ইসলাম রাশেদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ২০১৪ সালের ১২ ডিসেম্বর সন্ধ্যায় আসামি জিয়াউর রহমান তার এক বন্ধুর সহায়তায় রাশেদুল ইসলাম রাশেদের বাড়ির সামনেই ছুরিকাঘাত করে তাকে হত্যা করে।

পরে নিহতের পিতা আনিছুর রহমান বাদি হয়ে জিয়াউর রহমানসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ