কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে জরুরী বৈঠক করেছে কুড়িগ্রাম চেম্বার অব কমার্স। বৈঠকে ৭ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন চেম্বার অব কমার্সের নেতারা।
বৃহস্পতিবার দুপুরে শহরের কাপড় মার্কেটের চেম্বার অব কমার্স অফিসের হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি চৌধুরী শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চেম্বার অব কমার্সের সহসভাপতি আলহাজ্জ আব্দুল আজিজ, সহসভাপতি নুর ইসলাম, বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রওশন আমিন আজাদ রিন্টু, সাংগাঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ও চেম্বার অব কমর্সের সদস্য অলক সরকার, ব্যবসায়ী মোঃ ফজলুল হক, আব্দুর রহমান খান, মোঃ হাবিবুর রহমান, নাসিম পারভেজ ও নুর ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গত দুই মাস ধরে বিদ্যুতের অব্যাহত লোড শেডিংয়ের ফলে ব্যবসা-বাণিজ্যে ধ্বস নেমেছে। পাশাপাশি বিঘিœত হচ্ছে শিক্ষার্থীদের পড়া লেখাসহ স্বাস্থ্য সেবা। আগামী ৭ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান না হলে ব্যবসায়ীসহ সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন তারা।