• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাবিপ্রবিতে প্রথম শ্রেণির কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর উদ্যোগে প্রথম শ্রেণির কর্মকর্তাদের দুইদিনব্যপাী অফিস ব্যবস্থানা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার (৪ আগষ্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম উদ্বোধনী ক্লাশ নেন। এরপর অফিস ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. মো. খালেদ এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচারক মো. মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ অনেক ফলপ্রসূ হবে এবং এ প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের পেশাগত জীবনে দক্ষতাবৃদ্ধিতে কাজে লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর পরিচালক প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণির ৯০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ