সিসি নিউজ: রংপুর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ ) থেকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে তারামন বিবিকে (বীরপ্রতীক)। শনিবার দুপুরে বেলা আড়াইটায় একটি সামরিক হেলিকপ্টারে করে তাঁকে ঢাকা সিএমএইচে আনা হয়।
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শুক্রবার দুপুর ১২টায় কুড়িগ্রাম থেকে তারামন বিবিকে রংপুর সিএমএইচে ভর্তি করা হয়।
জানা গেছে, তার শ্বাসকষ্ট রয়েছে। সেই সঙ্গে হার্টেরও সমস্যা রয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত নেয় চিকিৎসক বোর্ড।
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাছারিপাড়ার শংকর মাধবপুর গ্রামে তারামন বিবির বাড়ি। কুড়িগ্রামের শংকর মাধবপুরে ১১ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তারামন বিবিকে বীর প্রতীক খেতাব দেয়। কিন্তু এই মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করা সম্ভব হয় ১৯৯৫ সালে। ওই বছরের ১৯ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে তারামন বিবির হাতে সম্মাননা তুলে দেয়া হয়।