• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

চাঁদপুরের ‘স্বপ্নতরু’র বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন 

চাঁদপুর প্রতিনিধি: ‘মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ’ এই শ্লোগনকে ধারন করে ‘স্বপ্নতরু’ সামাজিক সংগঠনের আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষ  রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তারই ধারাবাহীকতায় রোববার চাঁদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে ঔষধী, বনজ ও ফলজ গাছ রোপন করা হয়। স্বপ্নতরুর প্রথম দিনের বৃক্ষরোপনের উদ্বোধনী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার অফিসার অনচার্জ মো. ওয়ালী উল্লাহ অলী, কলেজের উপাধ্যক্ষ মো. শাহআলম, মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌ. দেলোয়ার হোসেন, চাঁসক সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. আলাউদ্দিন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আলমগীর হোসেন বাহার, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগিতা মো. বেলাল হোসাইন, অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক রূপক রায়। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য শরীফুল ইসলাম, মো. মোরশেদ, সদস্য মো. শামীম আহমেদ,  মো. শরীফুল ইসলাম, আমিনুল ইসলাম বাপ্পি,  মো. ইয়াকুব, লোকমান হোসাইন, এইচ এম শামীম, কানিজ ফাতেমা মিতু, আফসানা আক্তার,  আয়শা খান, তাসমিয়া মুনতাহা, ফাতেমা আক্তার, আকলিমা আফরিন, রোকসানা আক্তার, পিংকি আক্তার, জেসমিন আয়শাসহ সংগঠনের অন্যান্যরা সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ