• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

‘সালমান শাহ আত্মহত্যা করে নাই, খুন হইছে’ (ভিডিও)

সিসি ডেস্ক : ‘সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হইছে। আমার হাজব্যান্ড করাইছে এটা আমার ভাইরে দিয়ে, এটা সামিরার (সালমানের স্ত্রী) ফ্যামিলি করাইছে। আর সব ছিল চাইনিজ মানুষ। আমি রুবি এখানে ভাইগা আছি।’ এই ভিডিও বার্তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভিডিও বার্তায় রুবি নামের এক নারীর দাবি সালমান শাহকে খুন করা হয়েছে। ভিডিও বার্তায় কথা বলার সময় রুবিকে বেশ আতঙ্কিত দেখা গেছে। তিনি দাবি করেন, তাকেও হত্যা করার চেষ্টা চলছে। তিনি পালিয়ে বেড়াচ্ছেন।

এর আগে সংবাদ সম্মেলন করে সালমান শাহর মা নীলা চৌধুরীও একই দাবি করেছেন। সালমান শাহর মায়ের দাবি- তার সন্তানকে খুন করা হয়েছে। সালমান শাহর স্ত্রী সামিরা এই হত্যার সঙ্গে জড়িত। এবার রুবি নামের এই নারীর ভিডিও বার্তা সালমান শাহ ভক্তদের মাঝে আলোচনা তৈরি করেছে।

রুবির পুরো নাম রাবেয়া সুলতানা রুবি। সালমান শাহ তাকে আন্টি ডাকতেন। তিনি অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। গত রবিবার প্রকাশ হওয়া রুবির এই ভিডিও বার্তা সালমান শাহর মৃত্যু রহস্য নতুনভাবে সামনে নিয়ে এসেছে। কি বলেছেন রুবি দেখে নিন ভিডিও বার্তায়।

https://youtu.be/ZAsbVhTcWH0


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ