• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

কাহারোলে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে সভা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের চূড়ান্তকরণ কর্মসূচী সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা ৭ আগষ্ট সোমবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক আলোচনা সভার বিভিন্ন কর্মসুচীর দিক তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার। গৃহিত কর্মসূচীর মধ্যে হলো ১৫ আগষ্টে সূর্যদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনির্মিত ভাবে ও কালো পতাকা উত্তোলন, শোক র‌্যালী, কুরআন তেলোয়াত, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কিত রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃতি ও বিভিন্ন মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা ইত্যাদি। উক্ত প্রস্তুতি সভায় উপজেলার সকল বিভাগের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকগণ ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ