• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ৩ ও ৪ নভেম্বর

সিসি নিউজ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে।

সোমবার বিকালে ভর্তি কমিটির সচিব ও রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে তার কার্যালয়ে এক সভা হয়। সভায় আগামী ৩ এবং ৪ নভেম্বর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া হবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ