• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাঠমান্ডুতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সিসি ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিক উদযাপন করা হয়।

নেপালের সেনা অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে দূতাবাস রবীন্দ্র-নজরুল জয়ন্তী বিশেষভাবে উদযাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ থেকে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিক দেব এবং নজরুল সঙ্গীতশিল্পী শারমিন সাথী ইসলাম ময়না রবীন্দ্র ও নজরুলসঙ্গীত পরিবেশনা করেন। নেপালের বিভিন্ন পর্যায় থেকে আগত পাঁচ শতাধিক আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত শ্রোতারা মুগ্ধ হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ইউটার্ন-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ দূতাবাসের এ অনুষ্ঠান আয়োজনে সহযোগী হিসেবে ছিল নেপাল সঙ্গীত ও নাটক একাডেমী এবং কো-স্পনসর হিসেবে নেপাল-বাংলাদেশ ব্যাংক লিমিটেড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ