সিসি নিউজ: নীলফামারী সদরে বজ্রপাতে মানিক হোসেন (৩০) নামে এক কৃষক মারা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মানিক পথ্থরপাড়ার আব্দুর রহিমের পুত্র।
স্থানীয় গ্রামবাসীরা জানান, সকালে বৃষ্টির মাঝে মাঠের কাজ করছিলো মানিক। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়। একই সময় পার্শ্ববর্তী ফকিরগঞ্জহাট সংলগ্ন জনৈক আনছার আলীর বাড়ির উঠানে বজ্রপাত ঘটে। এতে বাড়ীর গৃহবধু মাজেদা বেগম (৫৫) ও আফরোজা বেগম (২৪) গুরুতর আহত হয়। তারা ঘরের বারান্দায় বসে গল্প করছিলো।