• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :

ডোমারে নিজের ঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে হোসেন আলী (৪৫) নামের ৪ সন্তানের এক জনকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হোসেন আলী জেলার ডোমার উপজেলার ডোমার ইউনিয়নের ঠাঠারীপাড়া গ্রামের ডেঙ্গু মামুদের ছেলে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার রাতে খাওয়া দাওয়া সেরে নিজ ঘরে ঘুমায় হোসেন আলী। আজ বৃহস্পতিবার সকালে নিহতের পরিবারের পক্ষ হতে প্রতিবেশীদের জানানো হয়, রাতে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্বহত্যা করেছে হোসেন আলী এবং তার স্কুল পড়ুয়া মেয়ে গলার ফাঁস কেটে তার লাশ ঝোলানো অবস্থায় হতে নিচে নামিয়ে এনেছে। তবে প্রতিবেশীরা তার লাশ তার শোয়ার ঘরে শোয়ানো অবস্থায় দেখতে পায়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদ আলী  জানান, খবর পেয়ে ডোমার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ