• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

বেরোবিতে সনাতন ধর্মাবলম্বীদের জন্য উপাসনালয় প্রতিষ্ঠা করা হবে: উপাচার্য

সিসিনিউজ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে আজ (১৪ আগস্ট, ২০১৭) সকাল ১০টায় সনাতন বিদ্যার্থী সংসদ বিরোবি’র আয়োজনে শ্রীকৃষ্ণনের পবিত্র জন্ম তিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও।

তিনি তাঁর বক্তব্যে বলেন, এই বিশ্ববিদ্যালয়টি হবে জাতি ধর্ম নির্বিশেষে, নারীবান্ধব এবং সকলের জন্য তথা সারা বাংলাদেশের মধ্যে অনন্য এক পথিকৃত । তাই তিনি এই বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি উপাসনালয় প্রতিষ্ঠার অঙ্গিকার ব্যাক্ত করেন । জন্মাষ্টমীর আজকের মঙ্গল শোভযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরবডির শিক্ষকবৃন্দ, বিভিন্ন হল-এর প্রভোস্টবৃন্দ, ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ।

বেরোবি শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবিন্দ এবং অসখ্য শিক্ষার্থীদের অংশগ্রহনের আজকের জন্মাষ্টমী উদ্যাপন করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ