সিসি নিউজ: কাঁদছে সৈয়দপুরের বানভাসি মানুষ। টানা বর্ষণে আর শহর রক্ষা বাধ ভেঙ্গে অকাল বন্যায় তলিয়ে গেছে ফসলি জমি। ঘর ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন পাশ্ববর্তী স্কুলে। সে অস্থায়ী তাবুতে কোনমতে দিন কাটছে পিড়িত মানুষদের। সৈয়দপুরে অকাল বন্যায় বানভাসিদের চাপা আর্তনাদ নাড়া দিয়েছে অনেকের মনে। অকাল বন্যায় বিপন্ন সৈয়দপুরের প্রত্যন্ত অঞ্চলের পিড়ি মানুষজনের পাশে দাড়িয়েছে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’। সোমবার (১৪ আগষ্ট) সৈয়দপুর শহরের কুন্দল, নয়া বাবুপাড়া ও বাঁশবাড়ীর আশে পাশে আমাদের প্রিয় সৈয়দপুরের উদ্যোগে টানা বর্ষণে বন্যা কবলিত ২৭০ জন অসহায় দরিদ্র জন সাধারণের মাঝে এ সময় শুকনা খাবার পাউরুটি, কলা ও সিদ্ধ ডিম বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা দুর্গত মানুষদের দুরবস্থা দেখে নিজেদের মধ্যে চাঁদা তুলে হাটু পানিতে করে দুর্গতদের বাড়ি বাড়ি ত্রান নিয়ে যায়।
সংগঠন সভাপতি মো. আজিম বলেন, প্রয়োজনের তুলনায় ত্রান সামগ্রী তুচ্ছ হলেও নিজেদের সাধ্যমতে যতটুকু পেরেছি ত্রান নিয়ে গেছি তাদের কাছে। তিনি আরো জানান, বন্যার পানি না কমা পর্যন্ত এভাবে বাড়ি বাড়ি গিয়ে আমরা ত্রান দিতে চেষ্টা চালিয়ে যাবো।
সংগঠন সাধারণ সম্পাদক নওশাদ আনসারীর নেতৃত্বে উক্ত ত্রান বিতরণকালে সাথে ছিলেন সৈয়দপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহিন, সংগঠন সহ-সভাপতি আজিম, জাহিদ, গুলজার, দপ্তর সম্পাদক জীবন, সাব্বির, রুবেল সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেকবরা।
সমাজের বিত্তশালীদেরও সৈয়দপুরে বন্যা কবলিত মানুষজনদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানায় এসময় আমাদের প্রিয় সৈয়দপুর এর সদস্যরা।