পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: পীরগঞ্জে বৈরচুনা ইউনিয়নের বণ্যা কবলিত ৬শ পরিবারের মাঝে বে-সরকারি সংস্থা ব্র্যাক ত্রাণ বিতরণ করেছে। ত্রাণ সামগ্রী মধ্যে ছিল চিড়া ১৫ মন, খাবার স্যালাইন ১২০০, প্যারাসিটামল ট্যাবলেট ৮৩ পিচ, মেট্রোনিটাজল ট্যাবলেট ৩০০০ পিচ, চিনি ৪মণ। বৈরচুনা ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন এর উপস্থিতিতে ব্রাক এর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, পীরগঞ্জে শাখা ব্যবস্থাপক মোঃ শামীম মিয়া ও বৈরচুনা শাখার ব্যাবস্থাপক মোঃ জান্নাতুল ইমরান চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এছাড়াও পীরগঞ্জ পৌরসভার গুয়াগাঁও মহল্লার রণি অটো রাইস মিল পক্ষ থেকে কলেজিয়েট স্কুল, গুয়াগাঁও মহিলা মাদরাসা ও সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় শিবিরের দুপুরের খাবার বিতরণ করেন মিল মালিক ও বিশিষ্ট সমাজ সেবী মোঃ শাহজাহান আলী ।