• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |

কিশোরগঞ্জে নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় মঙ্গলবার সকাল ৯টায় স্কুল ছাত্র সুজনের (১৪) লাশ ৩ দিন পর নদী থেকে উদ্ধার হয়েছে।
কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র সুজন (১৪) ও তার দু’ বন্ধু সহ গত রবিবার সকালে নিতাই বেলতলী ব্রীজ থেকে বাজী ধরে চাড়ালকাটা নদীতে ঝাঁপ দেয়। তীব্র স্রোতে তার দু’ বন্ধু তীরে উঠলেও সুজন নিখোঁজ হয়। তাৎক্ষনিকভাবে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌছে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। স্থানীয় লোকজন নদীতে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ৩ দিন পর মঙ্গলবার সকাল ৯টায় চাড়ালকাটা নদীর কালুরঘাট ব্রীজের কাছে সুজনের লাশ উদ্ধার হয়। তার লাশ বাড়ী নিয়ে আসার পর হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। তার নিজ বাসভবন কিশোরগঞ্জ চেয়ারম্যানপাড়ায় বিকাল সাড়ে ৩টায় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ