• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৯ আগস্ট বসবে কমওয়ার্ডের ৭ম আসর

অর্থ বাণিজ্য ডেস্ক: ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আগামী ১৯ আগস্ট কমওয়ার্ডের ৭ম আসর অনুষ্ঠিত হবে। ২০০৯ সাল থেকে ব্যবসা ও মার্কেটিংয়ে সৃজনশীল যোগাযোগের জন্য বাংলাদেশের সর্ববৃহৎ উদ্যোগ হচ্ছে কমওয়ার্ড।

কানস লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ক্রিয়েটিভিটি সাথে অংশিদারিত্ত্বে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগ হচ্ছে কমওয়ার্ড। প্রতি বছর দেশের সব চেয়ে ভালো বাণিজ্যিক যোগাযোগ প্রচারণাকে স্বীকৃতি জানায় কমওয়ার্ড।

প্রেস, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়াতে প্রচারিত সবচেয়ে সৃজনশীল ও কার্যকর অ্যাড ক্যাম্পেইনগুলোকে মনোনীত করার জন্য প্রতি বছর অ্যাডভারটাইজিং এজেন্সি, পিআর ফার্ম, প্রোডাকশন হাউস এবং স্থানীয় ও আšতর্জাতিক মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ক্রিয়েটিভ বিভাগকে আমন্ত্রণ জানানো হয়।

১৭ ক্যাটাগরিতে ৪৩টি এজেন্সি থেকে এই বছর সর্বমোট ৩৫৫টি মনোনয়ন পাওয়া গিয়েছে। গত বছর, কমওয়ার্ড এর ২৫টি অ্যাওয়ার্ড ক্যাটাগরি ছিল। এই বছর ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে ১১টি ক্যাটাগরি বাদ এবং ৩টি ক্যাটাগরি যোগ করা হয়েছে।

এই নতুন ক্যাটাগরিগুলো হচ্ছে পিআর, বেস্ট ইউজ অফ আইডিয়া ও বেস্ট ক্যাম্পেইন বাই নিউ এজেন্সি। এই বছর ৩টি লেভেলে অ্যাওয়ার্ড দেয়ার জন্য ২টি জুরি সেশনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অ্যাওয়ার্ড এর তিনটি লেভেল হচ্ছে গ্র্যান্ড প্রি, গোল্ড এবং সিলভার।

একটি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয়ী ক্যাম্পইনগুলোকে পুরস্কৃত করা হবে ১৯ আগস্ট সন্ধায়। ঐদিন সকাল থেকে একই ভেনুতে অনুষ্ঠিত হবে ৭ম কমিউনিকেসন সামিট। কমিউনিকেশন সামিট ও কমওয়ার্ড দুটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত অনুষ্ঠান। সামিটে বিশেষজ্ঞরা বৈশ্বিক যোগাযোগ ইন্ডাস্ট্রির বর্তমানের ট্রেন্ড ও অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন এবং অ্যাওয়ার্ড গালা সবচেয়ে ভালো স্থানীয় ক্যাম্পইনগুলোকে পুরস্কৃত করে।

এই বছরের সামিটের থিম হচ্ছে ‘এমপাওয়ারিং ক্রিয়েটিভিটি থ্রু এ মালটিকানেকটেড ওয়ার্ল্ড’ বা ‘বহুমাত্রিক যোগাযোগসক্ষম বিশ্বের মাধ্যমে সৃজনশীলতার ক্ষমতায়ন’। সামিটে কি-নোট স্পিচ দিবেন ৪জন বিশ্বসেরা বিশেষজ্ঞ। তার সাথে থাকছে ২টি প্যানেল ডিসকাশন, ২টি ভিডিও সেশন, ৪টি এজেন্সির কেস স্টাডি এবং স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত ১টি ওয়াক-ইন ওয়ার্কশপ। শুধুমাত্র অংশগ্রহণকারীদের জন্য অনুষ্ঠান প্রাঙ্গণে থাকবে অনন্য কানস লায়নস প্রদর্শনী।

এই বছরের সামিটের সম্মানিত কি-নোট বক্তারা হলেন হাইপারকালেকটিভ এর ফাউন্ডার ও চিফ ক্রিয়েটিভ অফিসার স্যাপিয়েন্টনিত্রো ও ল্ওি বারনেট-এর প্রাক্তন চিফ ক্রিয়েটিভ অফিসার কে ভি শ্রীধর; নিউ ইয়র্ক কলিন্স এজেন্সির কো-ফাউন্ডার ও সিওও ব্রায়ান কলিন্স; এবিসিডি, বিজনেস ও কালচার, হালাল, মুসলিম ও এথনিক মার্কেট এবং জিএসএম লন্ডনের কন্সালটেন্ট বিশেষজ্ঞ প্রফেসর ড. জোনাথান এ.জে. উইলসন; দুবাই লাউই এর প্রাক্তন সিইও বিকাশ মেহতা।

এই বছরের কমওয়ার্ড এবং কমিউনিকেশন সামিটের পৃষ্ঠপোষক দ্য ডেইলি স্টার এবং আয়োজন সহযোগিতায় রয়েছে কানস লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ক্রিয়েটিভিটি। এই ইভেন্টের সাথে আরও আছে: ইভেন্ট পার্টনার লা মেরিডিয়ান ঢাকা, স্ট্র্যাটেজিক পার্টনার রোয়ারিং লায়ন্স, নলেজ পার্টনার এমএসবি, এয়ারলাইন্স পার্টনার ইতিহাদ এয়ারওয়েজ, লাইফ স্টাইল পার্টনার অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস, আইটি পার্টনার আমরা, পিআর পার্টনার মাস্টহেড পিআর, টিভি পার্টনার একাত্তর টিভি, রেডিও পার্টনার রেডিও টুডে, সোশ্যাল মিডিয়া পার্টনার ওয়েবেবল, অডিও ভিজুয়াল পার্টনার আতশ, ডিজিটাল কনটেন্ট পার্টনার ফায়ারফ্লেম মিডিয়া, ভিজুয়াল কনটেন্ট পার্টনার তরুণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ