সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা পরিষদ বন্যায় ক্ষতিগ্রস্ত ও আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। পরিষদ প্রত্যেক পরিবারকে চাউল, ডাল, লবন, চিনি, তেল, মোমবাতি, ম্যাচ, চিড়া, মুড়ি বিতরণ করা হয়। এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু উপস্থিত ছিলেন।