• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

পোশাকের জন্য ফের সমালোচনার মুখে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে সমালোচিত হয়েছেন এই নায়িকা। শরীরে ওয়েস্টার্ন পোশাক জড়িয়ে ভারতের পতাকার রঙে ওড়না পরিহিত অবস্থায় শুভেচ্ছা জানান প্রিয়াঙ্কা। এ নিয়ে সোস্যাল মিডিয়ায় অনেকেই প্রিয়াঙ্কার সমালোচনা করছেন।

ভারতের স্বাধীনতা দিবস(১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রে ছিলেন প্রিয়াঙ্কা। সেখান থেকেই তিনি ছবি শেয়ার করেন। এরপর অনেকেই প্রিয়াঙ্কাকে লিখেছেন, আপনি আমেরিকাতেই থাকুন। দয়া করে ভারতে আসবেন না। আপনার কাছে কি ভারতীয় পোশাক ছিলো না? ওয়েস্টার্ন পোশাকে প্রিয়াঙ্কা জাতীয় পতাকাকে অসম্মান করেছেন বলে মনে করছেন কেউ কেউ।

এর আগেও পোশাক নিয়ে সমালোচিত হয়েছেন এই নায়িকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বার্লিনে দেখা করেছিলেন প্রিয়াঙ্কা। সেখানে ওয়েস্টার্ন পোশাকে প্রধানমন্ত্রীর সামনে পা তুলে বসায় সমালোচিত হয়েছিলেন প্রিয়াঙ্কা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ