চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীর উপজেলার বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাড়ালেন চিলমারীর কৃতি সন্তান ভুরুঙ্গামারীর দায়িত্বে থাকা সাবরেজিষ্ট্রার মোঃ শাহজাহান আলী বারী। বিভিন্ন এলাকার বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করছেন তিনি। গত দুই থেকে উপজেলা রমনা ঝাকুয়াপাড়া, বাঁধ, বেলেরভিটা, মুদাফৎথানাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শাহজাহান আলী বারী ব্যক্তিগত উদ্দ্যেগে বানভাসীদের মাঝে চালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরন করেন। তার এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছেন এলাকার সচেতন মহল। বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি, সাবরেজিষ্ট্রার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কবিরুল ইসলাম, এলাকার সমাজ সেবক মিজানুর রহমান দিপু, রেল নৌ যোগাযোগ গনকমিটির জেলা সাংগঠনিক সম্পাদক জামসিদুল ইসলাম বিদ্যুৎ, বাবু, দোলন মিয়া, পলাশ মাহমুদ, রিংকু। উপজেলায় মোট ৩০৯টি পরিবারের মাঝে পরিবার প্রতি চাল, চিড়া, আলু ও চিনি বিতরন করা হয়েছে।