• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

নীলফামারীতে বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সিসি নিউজ: নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার উদ্যোগে।
রবিবার বিকেলে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ খালেদ রহীম।
সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাহিনুর আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার কাবেরী জালাল, সুজন সরকার, আবু হাসান এবং এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।
এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, ইউনিয়নের ১’শ জনের মাঝে চাল, ডাল, চিনি, তেল, লবন ও মোমবাতি প্রদান করা হয়।
সদস্যদের ব্যক্তিগত অর্থ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে বলে জানান সদর ইউএনও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ