সিসি নিউজ: সৈয়দপুর শহরের কয়ানিজ পাড়া থেকে লাবনি আক্তার (৩০) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশ ময়না তদন্তের জন্য পরের দিন গৃহবধুর মরদেহ মর্গে পাঠায়।
এলাকাবাসি জানায়, নিহত গৃহবধু লাবনি আক্তার দুই সন্তানের জননী। সে একই এলাকার সেটু চৌধুরীর মেয়ে। তার স্বামি মোঃ রবিউল ইসলাম সৈয়দপুর প্লাজার একটি ইলেকট্রোনিক্স সামগ্রীর দোকানে চাকুরি করেন। তারা দীর্ঘ দিন ধরে ওই এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন। আর্থিক দৈন্যতার কারনে তাদের সংসারে ঝগড়া লেগেই থাকত। সচ্ছলতা ফেরাতে লাবনি আক্তার বিভিন্ন এনজিও ও মানুষের কাছে ধার দেনা করেন। ধারনা করা হচ্ছে এরই জের ধরে গত রবিবার সন্ধায় গৃহবধুকে শ্বাষরোধ করে হত্যার পর তার মৃতদেহটি জানালায় বেধে রেখে হত্যাকারিরা পালিয়ে যায়। এ সময় গৃহবধুর পরিবারের কোন সদস্যকে বাড়িতে উপস্থিত ছিলেন না। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ রাত ১২ টায় ঘটনা স্থল গিয়ে ঘরের জানালায় পেটে ও গলায় ওড়না বাধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে।
সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্য মোঃ আমিরুল ইসলাম বলেন, ঘটনা নিয়ে এখনি কোন মন্তব্য করতে চাইনা। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।