সিসি ডেস্ক: বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ জোহর রাজধানী গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক।
রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন। এছাড়া চলচ্চিত্র অঙ্গনের সহযোদ্ধারাও শোক জানিয়েছেন।