• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

চাঁদপুর গ্রেনেড হামলায় নিহতেদের স্মরণে শোক সভা ও দোয়া

শরীফুল ইসলাম, চাঁদপুর: ২০০৪ সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভার আয়োজন করেছে চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগ। সোমবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ভয়াল ২১ শে আগস্টে শেখ হাসিনাসহ আওয়ামী নেতৃবৃন্দকে ধ্বংস করার জন্য ২০০৪ সালের ২১ শে আগস্ট খালেদা ও তার ছেলে তারেকচক্র গ্রেনেড হামলা করেছিল। সেই হামলায় আইভি রহমান সহ সকল শহীদদের স্মরণে জেলা মহিলা আওয়ামীলীগ যে আয়োজন করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, আমাদের করনীয় কি তা জানতে হবে। করনীয় হল একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা। যে বাংলাদেশে ১৫, ১৭ ও ২১ আগস্টের মত নেক্কার জনক সৃষ্টি হবে না। আমাদের মধ্যে নেতৃত্বের দন্ধ থাকতে পারে। কিন্তু আদর্শের দন্ধ নয়। দেশের ও দলের প্রয়োজনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা আদর্শের রাজনীতি করে, তারা স্বাধীনতা ও দেশের বিরোধী ষড়যন্ত্রকারীদের সাথে মিশতে পারে না। আমরা যারা শেখ হাসিনার কর্মী আসুন একত্রিত হয়ে সকল অপশক্তিকে প্রতিহত করি।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি বলেন, শোকের মারে পাশাপাশি আতঙ্ক ও সতর্কের মাস। ৭১ এ পাকিস্তানের কুত্তা বাহিনী ও দোষররা বাঙালি জাতির কাছে পরাজিত হয়েছিল। কুত্তা বাহিনী ও দোষররাই নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরেই জাতীর জনককে স্ব-পরিবারে হত্যা করেছিল। আরাই আবার ২১ আগস্ট গ্রেনেড হামলা করে জাতীর জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকেও মারতে চেয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বেই আমরা এই কুত্তা বাহিনীকে পরাজিত করবো।
তিনি আরো বলেন, শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই। তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন সেই লক্ষ্য ও বিশ্বাস নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে চাঁদপুরের ৫টি আসন উপহার দেব। এই হোক আজকের শোকসভায় আমাদের অঙ্গিকার।
জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপিকা আফরোজা খাতুনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল রহমান বাবুল, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিনা সুলতানা ফেন্সি, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর ফরিদা ইলিয়াস, সাধারণ সম্পাদক ফারহানা মহিন রুমা, জেলা মহিলা আওয়ামী লীগ সদস্য কাউন্সিলর আয়শা রহমান, নূর জাহান বেগম লিপি, খাদিজা সুলতানা, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, সদর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা বেগম, সাধারল সম্পাদক নাহিদা সুলতানা রনি।
আলোচনা সভা শেষে ২১ আগস্ট ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহদীদের স্মরণে মোনাজাত করেন মহিলা আওয়ামীলীগ সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ