সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে মটরসাইকেলের ধাক্কায় মোস্তফা হোসেন (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ধলাগাছ মোড়ে নিহত মোস্তফার বাড়ি।
কামারপুকুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য মোমিনুল ইসরাম জানান, গত শুক্রবার বিকেলে রাস্তার এক পাশ দিয়ে বৃদ্ধ মোস্তফা নিজ বাড়ির দিকে যাচ্ছিল। এসময় বেপরোয়া গতিতে আসা একটি মটরসাইকেল এসে বৃদ্ধকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে পরদিন উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।