• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন চারা বিতরণ

সিসি নিউজ: ষোড়শ সংশোধনীর রায়ে সংসদ সদস্যদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন করে আদালত তাদের পরিধি অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর।
আজ দুপুরে নীলফামারীর মশিউর রহমান ডিগ্রী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, বন্যার্তদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ্য জেলার ছয় উপজেলার ছয়শ কৃষককে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ্যে বীনাসাই জাতের আমন চারা বিতরণের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্থ্য কৃষকদের পূনর্বাসন কর্মসূচী শুরু করে কৃষি মন্ত্রণালয়।
এসময় সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশ্রাফ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক খালেদ রহীম, মেয়র দেওয়ান কামাল আহমেদ ও নীলফামারী খামার বাড়ির উপ-পরিচালক জি.এম. ইদ্রিসসহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ