দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক,বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধে এক যোগে লাখো কন্ঠে শপথ নিয়েছে দেবীগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা । উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে এই শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ হাজার ২শ ২৫ জন শিক্ষার্র্থী এই শপথ অনুষ্ঠানে অংশ নেয়। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এই শপথ বাক্য পাঠ করান। এদিকে দেবীগঞ্জ অলদীনি সরকারি উচ্চ বিদ্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চেীধুরী জজ, দেবীগঞ্জের ইউএনও ফিরুজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, দেবীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ আমিনুল ইসলাম,অলদীনি স্কুলের শিক্ষক উদয় কুমার দাস, শিক্ষক হুমায়ুন , শিক্ষক প্রদীপ কুমার।