• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

কুড়িগ্রামে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ, এর অর্থায়নে কুড়িগ্রাম সদর উপজেলার বন্যা বিধ্বস্ত যাত্রাপুর এবং পাঁচগাছী ইউনিয়নের তিন শত বানভাসী পরিবারের মাঝে প্যাকেজ ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে ত্রাণ বিতরন উপস্থিত ছিলেন ঢাকাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আসা দু’প্রতিনিধি যথাক্রমে রাসেল মিয়া এবং মনির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক আনোয়ারা বেগম, দ্বিতীয় কর্মকর্তা কে এম সালেহীন, কেডিট অফিসার সাজ্জাদুর রহমান ও একাউন্ট অফিসার জুয়েল সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগন।
প্রতিটি প্যাকেজ ত্রাণের প্যাকেটে ছিল শাড়ী ১টি, চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল হাফ লিটার, আলু ৩ কেজি, লবন ১ কেজি, চিড়া ১ কেজি, গুড় হাফ কেজি, খাবার স্যালাইন ৬ প্যাকেট, নাপা ট্যাবলেট ১ পাতা, ফ্ল্যাজিল ট্যাবলেট ১ পাতা ও গ্যাস লাইট ১টি।
প্যাকেজ ত্রাণ প্রাপ্তদের চোখে মুখে তৃপ্তির ছাপ লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ