• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন |

বেরোবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২০ সেপ্টেম্বর

সিসি নিউজ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২৬-৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
রবিবার  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান।
ভর্তি পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি আকারে শীঘ্রই পত্রিকায় প্রকাশ করা হবে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নাজমুল আহসান কলিমউল্লাহ’র সভাপতিত্বে ভর্তি কমিটির বৈঠকে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে www.admission.brur.ac.bd অথবা www.brur.ac.bd পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ