• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

মাধ্যমিকের শিক্ষক হচ্ছেন বিসিএস-উত্তীর্ণরা

সিসি নিউজ : অবশেষে ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে নন-ক্যাডার হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাচ্ছেন। ঈদের আগে আজ বৃহস্পতিবার শেষ কর্ম দিবসে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে। নিয়োগে সুপারিশপ্রাপ্ত হয়েও দীর্ঘ এক বছরের অপেক্ষা থাকাদের ঈদ আনন্দটা ভিন্নমাত্রা পাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪৫০ জনকে নিয়োগের সুপারিশ করা হলেও স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেন ৩৩৬ জন। আর স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত পুলিশি যাচাই প্রতিবেদন পাওয়া গেছে ২৮৯ জনের। দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে দেশের বিভিন্ন মাধ্যমিক স্কুলে তাদের নিয়োগ দেয়া হচ্ছে।
এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) চৌধুরী মুফাদ আহমেদ বলেন, মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষক-সংকট রয়েছে। তাই যাদের বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেছে, তাদের আগে নিয়োগ দেয়া হচ্ছে। বাকিদের প্রতিবেদন পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে। তবে পরে যারা নিয়োগ পাবেন, তাদের জ্যেষ্ঠতায় কোনো সমস্যা হবে না। সরকারি কর্মকমিশনের (পিএসসি) করা মেধাতালিকা অনুযায়ীই জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ