• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন |

আক্কেলপুর পাইলট উচ্চ বিদ্যালয় সরকারীকরণ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের ফজর উদ্দিন মন্ডল (এফ ইউ) পাইলট উচ্চ বিদ্যালয়ের নাম জাতীয় করণের তালিকায় প্রকাশ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করেছে।
আ্জ বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে শিক্ষক ছাত্র/ছাত্রীসহ ও ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা আনন্দ র‌্যালীতে অংশ গ্রহন করেন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এলাকার শিক্ষানুরাগী ফজর উদ্দিন মন্ডল বিদ্যালয় স্থাপনের জন্য জমি দান করেন। ১৯৪৮ সালে তার নাম অনুসারে বিদ্যালয়টি স্থাপন করা হয়। বর্তমানে ৩৫ জন শিক্ষক/শিক্ষিকিার সার্বিক তত্বাবধানে ১৩শত ছাত্র/ছাত্রী বিদ্যালয়ে পড়াশুনা করছে।
আক্কেলপুর এফইউ উচ্চ বিদ্যালয় সরকারিকরণের প্রতিক্রিয়া জানতে কথা হয় ওই বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী মিথিলা ফারজানা বলেন, এখন সরকারি স্কুলে পড়বো-তা ভাবতেও অবাক লাগছে। মিথিলাসহ স্কুলের সকল শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
আক্কেলপুর এফইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান বলেন, আগামীতে বিদ্যালয়টি এ অঞ্চলের একটি মডেল বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করতে সকল প্রকার উদ্যোগ নেয়া হয়েছে। সরকারিকরণে সে উদ্যোগ আরো বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটির সাথে জড়িত সকলের।
এফ ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, আমরা অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে ও স্থানীয় সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে। সরকার যে উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে মাধ্যমিকস্তরের নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে সরকারিকরণ করছে- সে লক্ষ্য ও উদ্দেশ্য অবশ্যই বাস্তবায়ন করতে সর্বদা আমাদেরকে সচেষ্ট থাকতে হবে।
আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন,আক্কেলপুর এফইউ পাইলট উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এ শিক্ষা প্রতিষ্ঠানকে আ’লীগ সরকার সরকারিকরণ করায় আক্কেলপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। আক্কেলপুর পৌর পরিষদের পক্ষ থেকে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ