• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

বদরগঞ্জে বানভাসি ও প্রতিবন্ধিদের মাঝে ত্রান বিতরন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে বানভাসি ও প্রতিবন্ধিদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১আগষ্ট) সকালে উপজেলার লোহানীপাড়া ইউপির কাঁচাবাড়ি বানিয়াপাড়ার বানভাসি মানুষ ও বীর মুক্তিযোদ্ধা আঃ মমিন চৌধুরি বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে ত্রান বিতরন করেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক পলিন চৌধুরি, প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক ইউনুস আলি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ হাই,পানারহাট হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ