সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে বানভাসীদের ঈদ সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেলে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান এনামুল হক চৌধুরীর উপস্থিতিতে চাল, ডাল, আলু, তেল, লবন, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বিতরণকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহির লাবিব চৌধুরী ও ঢাকাস্থ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেওয়ান তাহমিদ আহমেদ উপস্থিত ছিলেন।
দেওয়ান তাহমিদ আহমেদ জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নীলফামারী জেলার শিক্ষার্থীদের সংগঠন “উত্তরবঙ্গ বাঁচাও কমিটি”র পক্ষ্য থেকে বানভাসীদের সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের নিজস্ব অর্থ দিয়ে এসব বিতরণ করা হয়।