• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে তার সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষ, দলীয় নেতাকর্মী, বিচারপতি ও বিদেশী কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথমে সর্বস্তরের মানুষ, পেশাজীবী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ফারুক খান ও দলের সিনিয়র নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশবাসী ও বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী সকলের সুখ ও সমৃদ্ধ জীবন কামনা করেন।

এছাড়াও তিনি পবিত্র হজব্রত পালনে বর্তমানে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশীদেরও শুভেচ্ছা জানান।

এ সময় অতিথিদের সেমাই, কেক, ফল ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ