• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |

ঈদের দিন এতিমদের সাথে লালমনিরহাটের ডিসি

লালমনিরহাট: ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেই আনন্দ এতিম শিশুদের মাঝে ছড়িয়ে দিতে  ঈদের দিন দুপুরের খাবার এক সঙ্গে খেলেন, লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শফিউল আরিফ। শনিবার দুপুরে লালমনিরহাট শিশু পরিবারের খাবার টেবিলে যুক্ত হন ডিসি।
শিশুরা জানান, খাবার তৈরীর আগেই শিশু পরিবারে প্রবেশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কিছু সময় খোশ গল্পে মেতে উঠেন তিনি। এ সময় সকল কষ্ট দুঃখ ভুলে যায় এতিম শিশুরা। খাবারের টেবিলে মাংস পোলাওসহ খাবার পৌছলে চার পাশে টেবিলে শিশুদের বসিয়ে মধ্যস্থলে আসন গ্রহন করেন জেলা প্রশাসক।
এরপর নিজ হাতে পরম স্নেহে সবার প্লেটে খাবার তুলে দেন জেলা প্রশাসক। নিজেও খাওয়া করেন ইতিম শিশুদের সাথে। এরপর আল নাহিয়ান শিশু পরিবারে প্রবেশ করেন জেলা প্রশাসক শফিউল আরিফ। সেখানেও কুশল বিনিময় করে নিজ হাতে শিশুদের মাঝে খাবার পরিবেশন করেন তিনি। ঈদের দিনের বেশ অনেকটা সময় অতিবাহিত করেন এতিম শিশুদের সাথে।
লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, নিজের সন্তানের মতই শিশু পরিবারের ছেলে মেয়েরা আমার সন্তানতুল্য। ঈদে সন্তানদের সময় দেয়াটা সকল বাবা’র কর্তব্য। তাদের খোঁজ খবর নেয়াটা দায়িত্বের মধ্যেই পড়ে। মুলত শিশুদের সাথে সময় কাটাতে বেশ ভাল লাগে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ