• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘ধর্ষকগুরুর’ পালিত কন্যাকে গ্রেপ্তার!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ধর্মগুরু ‘ধর্ষক’গুরমিত রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত ইনসানকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। সোমবার বেশ কয়েকটি ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আমার উজালা নামে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার নার্সের ছদ্মবেশ নিয়ে মুম্বাই বিমানবন্দর হয়ে ভারত ছাড়ার চেষ্টা করছিলেন হানিপ্রীত। এ সময় তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

আরেকটি জনপ্রিয় দৈনিকও একই ধরণের সংবাদ প্রকাশ করেছে। তবে ডেরা সাচা সৌদা অথবা মুম্বাই পুলিশের পক্ষ থেকে এ খবরের সত্যতা সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি।

হানিপ্রীতের স্বামী কয়েক বছর আগে অভিযোগ করেছিলেন, তার স্ত্রীকে গুরমিত রাম রহিম পালিত কন্যা হিসেবে  ঘোষণা করলেও তাদের মধ্যে অবৈধ যৌন সম্পর্ক রয়েছে। নিজের কুকীর্তি ঢাকতেই ‘বাবা’এই ঘোষণা দিয়েছিলেন।

হানিপ্রীতের বিরুদ্ধে অভিযোগ , যে দিন পঞ্চকুলা আদালত রাম রহিমকে ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত করে, সে দিনই আদালত চত্বর থেকে তাকে নিয়ে পালানোর ছক কষেছিলেন ‘বাবা’র পালিত কন্যা। সে অনুযায়ী, তিনি পুরো প্রস্তুতি নিয়েই আদালতে এসেছিলেন বলে সন্দেহ পুলিশের। যে দিন রাম রহিমের সাজা ঘোষণা হয়ে যায়, সে দিন থেকেই গা ঢাকা দেন হানিপ্রীত। গত শুক্রবার হরিয়ানার পুলিশ জানিয়েছিল, হানিপ্রীতের সন্ধানে বিমানবন্দরসহ রাজ্য থেকে বের হওয়ার বিভিন্ন চেক পয়েন্টগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ