• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন |

বোচাগঞ্জে জাপান প্রবাসীর উদ্যোগে ত্রাণ বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর): আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬নং রনগাঁও ইউনিয়নের চন্ডিপুর কমিউনিটি স্কুলে বানভাসী মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি জাপান।
স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর আহবানে সাড়া দিয়ে জাপান প্রবাসী বাংলাদেশ চেম্বার অব কমর্স এন্ড ইন্ড্রাস্টি জাপান এর সহ-সভাপতি শামিম আহসান যোসেফ ও নির্বাহী সদস্য সাহীন চৌধুরীর উপস্থিতিতে বন্যাত্বদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফসার আলী, যুগ্ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, অধ্যাপক আবু তাহের মোঃ মামুন, মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পদাক অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নুরে আলম খন্দকার কায়ছার, ৬নং রনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আকতারুজ্জামান সজীব, সাধারন সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিমাই চন্দ্র প্রমুখ।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ৬নং রনগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বানভাসী ৩শত মানুষকে নগদ অর্থ ১ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও বিকালে উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের মাহেরপুর হাটে বানভাসী ২শত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন জাপান প্রবাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ