• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলের বন্যা দুর্গতের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম চরাঞ্চলে সহ¯্রাধিক বন্যা দুর্গত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান বিনা মূল্যে ঔষধ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে নাগেশ্বরী উপজেলার চর নারায়নপুরে বন্যা দুর্গতদের জন্য এ চিকিৎসা সেবার আয়োজন করে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।
চিকিৎসা সেবা প্রদান করেন বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ আই হসপিটালের চিকিৎসক কামরুল হাসান সোহেল, বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক স্বপন কুমার বিশ্বাস, ডাঃ আবু সাইদ, ডাঃ সবুজ, ও ডাঃ মমিনুলসহ ৮ জন চিকিৎসক।
রোগীদের শারীরিক পরীক্ষাসহ বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। এতে সহায়তা করেন কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী মিথুন, ঝনু, মাহফুজ, জুয়েল, মুকুল, শহিদ, মিলন, লিমন, মাসুম বিল্লাহ, অরেঞ্জ ও লিটনসহ অন্যান্য শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ