• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপার ও উপজেলা চেয়ারম্যানকে জীবননাশের হুমকি

সিসি নিউজ : পশ্চিমাঞ্চল রেলওয়ের পুলিশ সুপার তাঞ্জিলুর রহমানকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। সেই সাথে পুলিশ সুপার তাঞ্জিলুর রহমান বরাবরে প্রতিকী কাফনের কাপড় ও চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে সৈয়দপুর  উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বুধবার দুপুরে ( ৬ সেপ্টেম্বর) সেই চিঠিটি ডাকযোগে তাঁর কাছে পৌছেছে বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হুমকিদাতা নিজের পরিচয় গোপন রেখে চিঠিতে লিখেছেন, সৈয়দপুরে তোর দিন শেষ। সাবধান! তোর মৃত্যু আমার হাতে কেও তোকে রক্ষা করতে পারবে না। জিআরপি পুলিশ দিয়ে রেলের টিকিট বিক্রি করে কতটাকা ভাগ পেয়েছিস, তার হিসাবের টাকা রেডি করে রাখ। চিঠিতে এই কাজে আরও কারা আছে তার একটি ফিরিস্তি দেওয়া হয়েছে।
এছাড়া উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন টিকিট বিক্রি করেছেন বাবুল নামে একজনের মাধ্যমে। তারও নিস্তার নেই। পুলিশ সুপার বাসা থেকে বের হওয়ার সাথে গ্রেনেট মেরে উড়িয়ে দেওয়া হবে ইত্যাদি নানা হুমকি দিয়ে ডাকযোগে চিঠিটা পাঠানো হয়।

এ প্রসঙ্গে রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান সিসি নিউজকে জানান, রেললাইন উপড়ে ফেলা, ট্রেনে আগুণ ও ব্যাপক নাশকতা করার চেষ্টা করা হচ্ছে জানানো হয়। তিনি জানান, বিষয়টি প্রথমত গুরুত্ব দেয়নি। কিন্ত চিঠির আদ্যপান্ত পড়ে মনে হচ্ছে এটি পরিকল্পিত। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছেে এবং তথ্য উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ