
প্রতিকী ছবি
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সরকার পাড়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত রুহুল আমীন (৩০) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে।
জানা যায়, গত মাসে বৈরচুনা সরকার পাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নুরজামাল গং ও রহুল আমীন গংয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে রুহুল আমীনের মাথার পিছনে গুরুতর আঘাত লাগে। তাকে সহ অন্যান্য আহতদের প্রথমে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই উন্নত চিকিৎসার জন্য রুহুল আমীন ও আবু লাইসকে (লিটন) ওই দিনেই দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রুহুল আমিনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রুহুল আমিন চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।
এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।