• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |

টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জনের প্রাণহানি

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

টাঙ্গাইল: সদর উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুই শিশুসহ ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে সদর উপজেলার বাসাইল লিং রোডের মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চার আরোহী নিহত ও পাঁচজন আহত হন। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পর দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই শিশু, দুই নারী ও দুইজন পুরুষ। তাদের পরিচয় জানা যায়নি। তারা একই পরিবারের বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ