রংপুর: একুশে টিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল ও ইনডিপেনডেন্ট টিভির রংপুর প্রতিনিধি নজরুল ইসলাম রাজু রংপুর আদালত প্রাঙ্গনে পেশাগত দায়িত্ব পালন কালে পুলিশ সদস্যের হাতে লাঞ্চিত হওয়ার প্রতিবাদে ও দায়ীদের শাস্তির দাবিতে গতকাল বৃহসপতিবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। সাংবাদিক সমাজের আয়োজনে কর্মসূচিতে রংপুরে কর্মরত প্রিন্ট ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রশীদ বাবু, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক শাহ বায়েজিদ আহাম্মেদ, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, মাছরাঙ্গা টিভির বিভাগীয় প্রতিনিধি রফিক সরকার, এনটিভির মইনুল ইসলাম, বৈশাখি টিভির আফতাব হোসেন, চ্যানেল টোয়ান্টি ফোর সাংবাদিক নাজমুল ইসলাম নিশাত, সময় টিভির মানিক সরকার মানিক, ইনডিপেনডেন্ট টিভির নজরুল ইসলাম রাজু, একুশে টিভির লিয়াকত আলী বাদল, মিডিয়া ইনষ্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের বিভাগীয় সদস্য সচিব হুমায়ুন কবীর মানিক প্রমুখ। মানব বন্ধনে সংহতি প্রকাশ করেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি শাফিয়ার রহমান সফি, মহানগর বিএনপির সাধারন সম্পাদক শহীদুল ইসলাম মিজু, বাসদের জেলা আহবায়ক আব্দুল কুদ্দুসহ বিভিন্ন রাজনৈতিক দলেরনেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, গত বুধবার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবির জঙ্গি আসামীদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহনের খবর সংগ্রহ করার সময় দুই পুলিশ সদস্য কোন কারন ছাড়াই একুশে টিভির সাংবাদিক বাদল ও ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক রাজুকে লাঞ্চিত করে। এ ঘটনায় পুলিশের ন্যাক্কারজনক ভুমিকার নিন্দা জানিয়ে দায়িদের শাস্তির দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম ঘোষনা দেয়া হয়।
এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী রোববার রংপুর রেঞ্জের ডিআইজির কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষনা দেয়া হয়। সেই সাথে এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের উদ্ধত্বপুর্ন হুমকির নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবার দাবি জানান।