• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |

মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দেবে বাংলাদেশের বৌদ্ধরা

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন বন্ধে বাংলাদেশের মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দেবেন বাংলাদেশের বৌদ্ধরা। একই স্মারকলিপি ঢাকায় জাতিসংঘের স্থানীয় কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরেও পাঠাবেন।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ আয়োজিত এক মানববন্ধনে একথা জানান বৌদ্ধ ধর্মীয় নেতারা।
এ সময় তারা নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আহ্বান জানান।
বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের মুখ্য সমন্বয়ক অশোক বড়ুয়া মানববন্ধনে বলেন, বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, অহিংস নীতি ও গৌতম বুদ্ধের সর্বজীবে দয়ার অনুসারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি হিংসা দিয়ে কখনো হিংসার অবসান হয় না। তাই মিয়ানমার সরকার ও জনগণকে অহিংস পথে সমস্যা সমাধানের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে আগামী ১০ অক্টোবর মিয়ানমার দূতাবাসে একটি স্মারকলিপি দেওয়া হবে। যার অনুলিপি বাংলাদেশে জাতিসংঘের স্থানীয় কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরেও পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ