• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল

সিসি নিউজ : মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের গনহত্যা, ধর্ষণ ও অমানবিক নির্যাতনের  প্রতিবাদে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল হয়েছে । আহলে সুন্নাত ওয়াল জামাআত, নীলফামারী জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে শতশত মুসুল্লি স্মৃতি অম্লান চত্ত্বরে এসে একত্রিত হয়ে মিছিল শুরু করে।

হাজারো বিক্ষুদ্ধ জনতা মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্মৃতি অম্লান চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা রোহিঙ্গা মুসলিমদের উপর মায়ানমার সরকারের বর্বর নির্যাতন বন্ধের দাবী জানান। সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি সুফি গোলাম জিলানী কাদেরী, সাধারন সম্পাদক গোলজার আহমেদ আশরাফি, মুফতি মো: নজরুল ইসলাম আশরাফী, মাওলানা রেজোয়ান আল কাদেরী, সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, আব্দুল খালেক সাব্বু প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ