• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

দিনাজপুরে আগাম ও রোপা আখ চাষ উদ্বোধন

দিনাজপুর: দিনাজপুরের সেতাবগঞ্জ চিনি কলের ২০১৭-২০১৭ মাড়াই কার্যক্রমের জন্য আগাম ও রোপা আখ চাষ উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুরের সেতাবগঞ্জ চিনি কলের আয়োজনে শুক্রবার বিকেলে আগাম ও রোপা আখ চাষ উদ্বোধন করেন,বাংলাদেশ চিনি কল কর্পোরেশনের পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন। এ সময় সেতাবগঞ্জ চিনি কলের ব্যবস্থপনা পরিচালক এ.এম.ইমরান, সেতাবগঞ্জ চিনি কল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান দুলাল,সাধারণ সম্পাদক খোকন চন্দ্র সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা’র আগে আনুষ্ঠানিকভাবে গৌতম চন্দ্র রায়,জিতেন্দ্র নাথ দেব,মামুনুর রশিদ নবাবের জমিতে এসটিপি বেড পদ্ধতিতে আখ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সেতাবগঞ্জ চিনি কলের ২০১৭-২০১৭ মাড়াই কার্যক্রমের জন্য এবার ৮ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি থেকে ৭০ হাজার মেট্রিক টন আখ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এরই প্রেক্ষিতে শ্রক্রবার আগাম ও রোপা আখ চাষ উদ্বোধন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ