• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন |

রোহিঙ্গাদের জন্য ১২ টন ত্রাণ আনল মালয়েশিয়া

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়ার ত্রাণবাহী বিমান চট্টগ্রামে পৌঁছেছে। মালেয়শিয়ার পাঠানো ১২ টন ত্রাণ নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টায় পৌঁছায়। এ ত্রাণ রবিবার কক্সবাজার রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

মালয়েশিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট ফোর্স হেডকোয়ার্টার্সের চিফ অব স্টাফ ও ভাইস অ্যাডমিরাল দাতো পালোয়ান হাজি মোহাম্মদ আদিব বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমানের হাতে ত্রাণসামগী তুলে দেন। এ সময় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা, বিমানবাহিনীর চট্টগ্রামের এয়ার কমোডর মোহাম্মদ মোরশেদ হাসান সিদ্দিকী, শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক ও এয়ার কমোডর রিয়াজুল কবির উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রীর মধ্যে চাল, খেঁজুর, বিস্কুট, তোয়ালে ও প্রসাধনসামগ্রী রয়েছে।

হাজি মোহাম্মদ আদিব সাংবাদিকদের জানান, তারা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণের প্রথম চালান নিয়ে এসেছেন। রবিবার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হবে। তারা রোহিঙ্গাদের জন্য চিকিৎসক, চিকিৎসাসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠাতে প্রস্তুত আছেন।

জেলা প্রশাসক জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যেসব ত্রাণ এসেছে সেগুলো বিভাগীয় কমিশনারের মাধ্যমে কাল রোববার সীমান্ত এলাকায় অবস্থানরত রোহিঙ্গাদের কাছে বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ