• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রস্তাবিত রংপুর বিশ্ববিদ্যালয় নামকরণ বাতিলের দাবিতে বেরোবিতে গণস্বাক্ষর

বেরোবি (রংপুর) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’র নামে প্রস্তাবিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামকরণ প্রত্যাহারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই কর্মসূচির আহ্বান করে শিক্ষার্থীরা। একই সাথে আগামীকাল সোমবার সকাল ১০ টায় উক্ত নামকরণ বাতিলের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধনেরও ডাক দিয়েছে তারা।
দিনব্যাপী চলা গণস্বাক্ষর কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে। দাবির স্বপক্ষে প্রথমদিনেই প্রায় তিন হাজার গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম বেরোবির প্রতিষ্ঠাকালীন নামে হওয়ায় তা প্রত্যাহারের দাবি জানান তারা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী বায়েজিদ আহমেদ বলেন, দাবির স্বপক্ষে সোমবার মানববন্ধনের আয়োজন করা হয়েছে। নাম প্রত্যাহার করা না হলে সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, রংপুর বিশ্ববিদ্যালয় নামে বেরোবির যাত্রা শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়টিকে এ নামেও সবাই চেনে। তাই রংপুর বিশ্ববিদ্যালয় নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হবে।প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম স্থান বা বিভাগের নামে হলে বেরোবির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। উল্লেখ্য, রংপুর বিশ্ববিদ্যালয়টি রংপুর সার্কিট হাউজ রোডের নাহার ম্যানসনে প্রস্তাবনা করা হয়েছে। ২০০৮ সালের ১২ অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় নামে বর্তমান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ২০০৯ সালে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ