• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |

নীলফামারীতে রাস্তার ধার থেকে চোরাই কার জব্দ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা শহরের কালীবাড়ি মোড়স্থ উত্তম ডেকোরেটরের দোকানের সামনে থেকে রবিবার রাতে নাম্বারবিহীন একটি টয়োটা এক্স করলা মডেলের কার জব্দ করেছে সদর থানা পুলিশ। কে বা কারা কারটি রাস্তার ধারে রেখে যায় তা কেউ জানেনা। স্থানীয় লোকজনের এমন অভিযোগের প্রেক্ষিতে সদর থানা পুলিশ রাত ১২টার দিকে কারটির দরজার লক ভেঙ্গে থানায় নিয়ে যায়। উদ্ধার করা গাড়িটির মূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানায়, গতকাল রবিবার বিকালে গাড়িটি অজ্ঞাত দুই বাক্তি উক্ত স্থানে এসে পার্কিং করে গাড়ী থেকে নেমে চলে যায়। রাত ১০ পর্যন্ত গাড়িটির ওই অবস্থায় সেখানে দাড়িয়ে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে রাত ১২টার দিকে প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে যায়। নীলফামারী ডিবি’র ওসি বাবুল আক্তার জানান, চেচিস ও ইঞ্জিন নম্বর দিয়ে বিআরটিএর মাধ্যমে কারটির প্রকৃত মালিককের সন্ধান করা হচ্ছে। এদিকে স্থানীয়দের ধারনা, মাদক পরিবহন কিংবা কোন অনৈতিক কাজে কারটি ব্যবহার করার জন্য ওখানে রাখা হয়, পরবর্তীতে স্থানীয়দের সোরগোলের কারনে গাড়ীর কাছে আর কেউে আসেনি।

এ ব্যাপারে নীলফামারী থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার আজ সোমবার বিকেলে সিসি নিউজকে জানান, গাড়ীটি  গাজীপুরের কালিয়াকৈর থেকে চুরি হয়েছে। এ ঘটনায় উক্ত থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ